শেরপুরের নকলায় ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জাহাঙ্গীর হোসেন, শেরপুর : শেরপুরের নকলায় সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় সারোয়ার জাহান (২৭) নামে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২৯ অক্টোবর রবিবার রাতে নকলা পৌরসভার কলাপাড়া মহল্লার চেরুরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

সারোয়ার চেরুরবাজারের আবু বক্কর সিদ্দিকের ছেলে। সে বিবাহিত।

পারিবারিক সূত্র জানায় সারোয়ার দীর্ঘদিন ধরে মেরুদন্ডের হাড়ের সমস্যায় ভুগছিলেন। এজন্য তিনি সোজা হয়ে হাঁটাচলা ও কোন কাজকর্ম করতে পারতেন না। সুস্থ্যতার আশায় তিনি দেশের বাহিরেও চিকিৎসা করিয়েছেন। কিন্তু তাঁর শারিরিক অবস্থার কোন উন্নতি হয়নি। এ কারণে মাস আটেক আগে তাঁর স্ত্রী হাসি বেগম আত্মহত্যা করে। কিন্তু স্ত্রীর এভাবে চলে যাওয়াটা মন থেকে মেনে নিতে পারেননি সারোয়ার। ২৯ অক্টোবর রবিবার রাতে বসতঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ি বাঁধা অবস্থায় সারোয়ারের মরদেহ ঝুলতে দেখে পরিবারের লোকজন পুলিশে খবর দেয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া জানান সারোয়ার দীর্ঘদিন ধরে শারিরিক সমস্যায় ভুগছিলেন। এজন্য তিনি মানসিকভাবেও ভেঙে পড়েছিলেন। সে কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তাঁর পরিবার ও এলাকাবাসীর পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় আবেদনের প্রেক্ষিতে উর্ধতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে সারোয়ারের মরদেহ বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930