ভাঙ্গন কবলিত চাঁদপুর শহর সংলগ্ন যমুনা ঘাট এলাকার নদীতীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক

অদ্য ৩১ অক্টোবর ২০২৩ তারিখ চাঁদপুর জেলার সদর উপজেলার যমুনাঘাট সংলগ্ন এলাকায় নদী ভাঙ্গন রোধে বালু ভর্তি জিও ব্যাগের মাধ্যমে শহর সংরক্ষণ প্রকল্প পরিদর্শন করেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান মহোদয়।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব বশির আহমেদ, জনাব মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত মহাপরিচালক, পূর্বাঞ্চল বাপাউবো, ঢাকা, জনাব মোঃ জাকির হোসেন, অতিঃ প্রধান প্রকৌশলী, পূর্বাঞ্চল বাপাউবো, কুমিল্লা, জনাব মোঃ আবুল খায়ের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, চাঁদপুর পওর সার্কেল, বাপাউবো, চাঁদপুর এবং নির্বাহী প্রকৌশলী, বাপাউবো, চাঁদপুরসহ নদী ভাঙ্গন রোধ প্রকল্পের সাথে সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের অংশীজন।
নদীভাঙনের মতো নিয়মিত প্রাকৃতিক দুর্যোগে বিপুলসংখ্যক মানুষের জীবনে দুর্ভোগ নেমে আসে, ক্ষতিগ্রস্ত হয় জাতীয় অর্থনীতি। এজন্যই চাঁদপুর জেলার সংশ্লিষ্ট এলাকায় নদীর গতিবিধি ও ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে বালু ভর্তি জিও ব্যাগ দ্বারা শহর সংরক্ষণ প্রকল্পের এই উদ্যোগ নেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930