রাউজান প্রতিনিধি:
দেশব্যাপী বিএনপি-জামায়াতের অবরোধ এবং জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে রাউজান পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের বিশাল শোভাযাত্রা বের করা হয়েছে। গতকাল রবিবার (৫ নভেম্বর) সকালে রাউজান পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে এই শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন।মোটরসাইকেল শোভাযাত্রাটি ৯নং ওয়ার্ড চারাবতল এলাকা থেকে শুরু করে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক,, সর্ত্তারঘাট এলাকায় পর্যন্ত মোহড়া দেয়। রাউজান পৌর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী বলেন,বাংলাদেশের মানুষ আর বিএনপি-জামায়াতকে দেখতে চায় না। বিএনপি-জামায়াত মানেই জ্বালাও-পোড়াও, ভাঙচুর, মানুষ হত্যা ও দেশের সম্পদ লুটপাট করার দল। তাই দেশের মানুষ বিএনপি- জামায়াতকে বয়কট করতে চায়। আমরাও এবি এম ফজলে করিম চৌধুরী এমপির শান্তির রাউজান থেকে শান্তির শোভাযাত্রার মাধ্যমে বিএনপি-জামায়াতকে বয়কট করলাম। এই শান্তির রাউজানের কোনো বিএনপি- জামায়াত সন্ত্রাসী দলের স্থান নেই।



