সিএমপি’র বঙ্গবন্ধু’র স্মৃতি স্মরণে ‘অনশ্বর পিতা’র শুভ উদ্বোধন ও আলোচনা সভা

মোহাম্মদ মাসুদ বিশেষ প্রতিনিধি :

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিকে স্মরণীয় করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জাতির পিতার বর্ণাঢ্য জীবন ও দর্শন নিয়ে নির্মিত কর্নার ‘অনশ্বর পিতা’ শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৮ নভেম্বর নগরীর নাসিরাবাদে অবস্থিত সিএমপি অফিসার্স মেসে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার)।

অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্যবর চট্টগ্রাম রেঞ্জের মান্যবর ডিআইজি নুরেআলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
আরো উপস্থিত ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম. এ. মালেক; বীর মুক্তিযোদ্ধা জনাব মোজাফ্ফর আহম্মদ, কমান্ডার, মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম; বীর মুক্তিযোদ্ধা জনাব এ কে এম সরোয়ার কামাল, কমান্ডার (ভারপ্রাপ্ত) জেলা ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম।

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ ( অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহোদয়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রামে অবস্থিত পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত বাংলাদেশ পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।

সিএমপি প্রান্তে আরো উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) জনাব আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930