আজ ১৮ নভেম্বর ২০২৩খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ শাহ ইমরান মহোদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার) মহোদয়।
অপরাধ সভায় পুলিশ সুপার মহোদয় আসন্ন কঠিন চীবরদান উৎসব- ২০২৩ নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য যাবতীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় রাঙ্গামাটি জেলা পুলিশের অক্টোবর/২০২৩ মাসে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) মোঃ ইকবাল হোসাইন, ২য় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার এএসআই (নিঃ) মোঃ ফিরোজ আলম এবং সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তিদের উদ্ধারপূর্বক হাসপাতালে প্রেরণসহ ভালো কাজের স্বীকৃতি স্বরূপ বিশেষ পুরস্কার কনস্টেবল শওকত হোসেনকে প্রদান করেন পুলিশ সুপার মহোদয়।
অপরাধ সভায় রাঙ্গামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ উপস্থিত ছিলেন।



