নৌকার মাঝি দীপু মনিকে স্বাগত জানিয়ে হাইমচরে আনন্দ মিছিল

মোঃ হোসেন গাজী।।

দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

রবিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে ৩০০ আসনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।

ঘোষিত তালিকায় চাঁদপুর ৩ আসনে ৪র্থ বারের মত নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি।

ডাঃ দীপু মনি নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় তাৎক্ষনিক আনন্দ মিছিল করেছে হাইমচর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মিছিলে নেতৃত্বে দেন হাইমচর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুর হোসেন পাটওয়ারী, সভাপতি হুমায়ুন কবির প্রধানিয়া।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি এম এ বাশার,সহ সভাপতি মোস্তাফিজুর রহমান চোকদার, হুমায়ুন পাটএয়ারী, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম জাহিদ, মুনছুর পাটওয়ারী, চাঁদপুর জেলা পরিষদ সদস্য খুরশিদ আলম শিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ বেগম, স্বেচ্ছাসেবক লীগ যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সোহেল পাটওয়ারী, ছাত্রলীগ আহ্বায়ক রবিউল হাসান রাজু পাটওয়ারী, সোহাগসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আনন্দ মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয় ও আলগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930