শাহাদাত হোসেন, রাউজান প্রতিনবধি:
রাউজান উপজেলা প্রশাসন, অফিসার্স ক্লাব,মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধিদের যৌথ উদ্যোগে নির্বাহী অফিসার আব্দুস সামাদ শিকদার ও ওসি আব্দুল্লাহ আল হারুন’র বিদায় উপলক্ষে এক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল। উপজেলা সহকারী কমিশনার ভুমি রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ।সংবর্ধিত বিদায়ী অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সামাদ শিকদার ও ওসি আব্দুল্লাহ আল হারুন৷ উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ স্কুল ও কলেজের শিক্ষকবৃন্দ।সভা শেষে বিদায়ী অতিথি দু”জনকে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
আপডেট টাইম : Monday, December 11, 2023, ২৬৩ বার পঠিত



