চট্টগ্রাম ব্যুরো:
চট্টগ্রামের বোয়ালখালীতে মাওয়া স্পোর্টস জোনে টার্ফ মাঠের উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় এই টার্ফ মাঠ উদ্বোধন করেন তিনি।
মাওয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলম ববির উদ্যােগে মাওয়া স্পোর্টস জোনে এই টার্ফ মাঠ নির্মাণ করা হয়েছে।
উদ্বোধনকালে আ জ ম নাছির উদ্দিন বলেন, আমাদের জায়গার তুলনায় জনসংখ্যা বেশি। ফলে খেলাধুলার পরিসর তেমন একটা সৃষ্টি করা যায়নি। মানসিক ও শারীরিক সুস্থতার জন্য ক্রীড়াঙ্গনের প্রয়োজন রয়েছে। মোহাম্মদ আলম ববির মতো উদ্যােক্তাদের এক্ষেত্রে এগিয়ে আসতে হবে।
এসময় মোহাম্মদ আলম ববি বলেন, চট্টগ্রামের কয়েকটি টার্ফ মাঠের মধ্যে অন্যতম আধুনিক একটি বৃহৎ আয়তনের টার্ফ মাঠ হিসেবে গড়ে তুলেছি। চেষ্টা করেছি সব ধরণের সুযোগ সুবিধা রাখতে।
সাহিত্যিক দিলরুবা খানম সাবলীল উপস্থাপনা ও কবিতা আবৃত্তি করে মাতিয়ে রাখেন দর্শকদের।
এতে উপস্থিত ছিলেন নোমান আল মাহমুদ এমপি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আমিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম রাজা, ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব মো কামাল উদ্দিন,, আওয়ামী লীগ নেতা রেজাউল করিম বাবুল, আইনজীবী নুর হোসেন, মনসুর আলম পাপ্পী, মোহাম্মদ পারভেজ প্রমুখ।
আপডেট টাইম : Sunday, December 17, 2023, ১৮৪ বার পঠিত



