রাউজানে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরীর প্রচারণা শুরু

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
টানা পঞ্চম বারের মত বিজয় নিশ্চিত করতে
রাউজানে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী। বুধবার (২০,ডিসেম্বর) সকালে নিজ গ্রাম গহিরা বক্স আলী চৌধুরী বাড়ি থেকে মা-বাবার কবর জিয়ারত করে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ড থেকে ৯ নম্বর ওয়ার্ড পর্যন্ত ৮টি পথসভায় যোগ দিয়ে আওয়ামী লীগ সরকারের বাস্তবায়িত দৃশ্যমান বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন নৌকা প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী।প্রথমে পশ্চিম গহিরায় কাউন্সিলর আলমগীর আলীর আয়োজিত পথসভায় যোগ দেন তিনি।পরে তিনি ৩নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী ইকবালের আয়োজিত পথসভায়, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর শওকত হাসানের আয়োজিত সভায়, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর জানে আলম জনির আয়োজিত পথসভায়, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর আজাদ হোসেনের আয়োজিত পথসভায়, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এড. সমীর দাশগুপ্তের আয়োজিত পথসভায়, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর এড. দীলীপ কুমার চৌধুরী আয়োজিত পথসভায়, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরীর আয়োজিত পথসভায় যোগদান করে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগের মাধ্যমে প্রচারনা শুরু করেন।সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওহাব, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ,উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলোয়ার ইউছুপ, আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম চৌধুরীসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী ফজলে করিম চৌধুরী ও পথসভা অংশগ্রহণকারিদের বরণ করে নেন। শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা আর বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পথসভা।অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এড. শফিউল আজম ট্রাক মার্কায় ভোট চেয়ে গণসংযোগ এর মাধ্যমে প্রচারণা শুরু করেন। অন্য প্রার্থীরা এখনো নির্বাচনী প্রচারণার মাঠে নামেনি।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930