চাঁদপুরে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৪ উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

 

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে বৃহস্পতিবার ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি এমপি মহোদয়। বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম-বার, পুলিশ সুপার, চাঁদপুর মহোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন জনাব রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), চাঁদপুর।

 

জনাব মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), চাঁদপুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকতাগণ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930