চাঁদপুর জেলা প্রতিটি পূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে —পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম

 

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব পিপিএম বলেছেন, জেলার প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। ব্যবস্থা করা হবে নিñিদ্র নিরাপত্তা। জেলার ২২০টি দুর্গাপূজা মণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে পূজা উদ্যাপন করতে পারে সে জন্য পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হবে। ইতিমধ্যে আমরা জেলার প্রতিটি উপজেলার পূজা মণ্ডপ পরিদর্শন করেছি। স্ব স্ব থানার অফিসার ইনচার্জরা অফিসারদের নিয়ে মন্দিরগুলো পরিদর্শন করে টহলের ব্যবস্থা করেছে। পূজা শুরুর পূর্বেই প্রতিটি মন্দিরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কাউকে ছাড় দেয়া হবে না। ২৫ সেপ্টেম্বর বিকেল ৩টায় পুলিশ সুপারের কার্যালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৪ উপলক্ষে প্রস্ততিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ) সুদীপ্ত রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ, সহ-সভাপতি পরের চন্দ্র মালাকার, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক, জেলা পূজা পরিষদের সাংগঠনিক সম্পাদক লিটন সাহা, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, মতলব উত্তর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাস, হাজীগঞ্জের পক্ষে সুজন দাস, হাইমচর সভাপতি বিবেক লাল মজুমদার, শাহরাস্তির সভাপতি নিখিল বন্ধু অধিকারী, মতলব দক্ষিণের সাধারণ সম্পাদক চন্দন সাহা, ফরিদগঞ্জের আহ্বায়ক লিটন চন্দ্র দাস, কচুয়ার সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র সাহা, চাঁদপুর পৌর কমিটির সাধারণ সম্পাদক সুুমন সরকার জয়, জেলা পূজা উদ্যাপন পরিষদের মহিলা সম্পাদিকা শিপ্রা মজুমদারসহ নেতৃবৃন্দ। এছাড়াও স্ব স্ব থানার অফিসার ইনচার্জগণ বক্তব্য রাখেন। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদ্যাপনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহন করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930