চাঁদপুর প্রতিনিধি :
চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদে পরিদর্শন করেছেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। ৫ অক্টোবর শনিবার দুপুরে শহীদ মুক্তিযোদ্ধা সড়কস্থ জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা প্রশাসক পরিদর্শন করেন।
এ সময় তিনি জেলা মুক্তিযোদ্ধা সংসদের অফিসসহ বিভিন্ন রুম ঘুরে দেখেন এবং উপস্থিত মুক্তিযোদ্ধাদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এছাড়া মুক্তিযোদ্ধা সংসদ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা লে. (অব.) এম এ ওয়াদুদ, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব আলী মাষ্টার, বীর মুক্তিযোদ্ধা মহসিন পাঠানসহ বীর মুক্তিযোদ্ধা ও সংসদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



