শাহরাস্তিতে নির্বিঘ্নে পূজা উদযাপনে যৌথবাহিনীর তৎপরতা অব্যাহত

 

শাহরাস্তি প্রতিনিধি:

শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা অব্যাহত রয়েছে। এ বছর উপজেলায় ১৯টি পুজা মণ্ডপে দুর্গাপূজা উদযাপন হতে যাচ্ছে। ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষায় সোচ্চার রয়েছে প্রশাসন।

৮ অক্টোবর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরীর নেতৃত্বে বেশ কয়েকটি পূজাপণ্ডপের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। যৌথবাহিনীর সহযোগিতায় শান্তিপূর্ণভাবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে পূজা কমিটির সদস্যদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন রেজওয়ানা চৌধুরী। এ সময় তিনি সকল প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে উঠে শান্তিপূর্ণভাবে উৎসব পালনের জন্যে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি জানান, নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে। যে কোনো পরিস্থিতিতে উপজেলা প্রশাসন পাশে থাকবে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930