চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। ১৪ অক্টোবর বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে উপজেলার পয়ালী বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) জাবেদ হোসেন চৌধুরী। এ সময় ভেজাল বিরোধী অভিযান পরিচালনাকালীন সময়ে ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে পন্য বিক্রয়ের জন্য পরামর্শ ও সতর্ক করা হয়। তিনি আরো বলেন, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।



