চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ১৪ অক্টোবর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব পিপিএম। সভায় জেলার নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। অনুষ্ঠানে চাঁদপুর জেলার সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেনের বদলি জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রাশেদুল হক চৌধুরী, নৌ পুলিশ সুপার চাঁদপুর অঞ্চল সৈয়দ মোশফিকুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা, এনএসআই উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালকসহ চাঁদপুর জেলার সকল উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি ও কমিটির সংশ্লিষ্ট অংশীজন।



