বৃদ্ধ পিতামাতা-কে মারধর করায় সন্তানের কারাদণ্ড

 

চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের দক্ষিণ বিষ্ণুপুর গ্রামের জাহাঙ্গীর আলম হাজরার ছেলে মো: আরিফ হাজরা (২৩) প্রায়শই জবরদস্তিমূলকভাবে নিজ পিতা-মাতার নিকট থেকে অর্থ আদাই করে। কাঙ্ক্ষিত টাকা না পেলে প্রায়শই বৃদ্ধ পিতামাতাকে মারধর করে।
পিতা জাহাঙ্গীর আলম বিষয়টি পারিবারিক ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পুনরায় নিজ পুত্রের হাতে মারধরের শিকার হয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ প্রদান করলে পুলিশ অভিযুক্তকে ঘটনাস্থলে গ্রেফতার করেন।

আজ ১৭ অক্টোবর ২০২৪ তারিখ উক্ত অপরাধ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত-এর ভ্রাম্যমাণ আদালতের সম্মুখে উদঘাটিত হয়।

অপরাধীর স্বীকারোক্তির ভিত্তিতে এসময়ে বিজ্ঞ আদালত উক্ত অপরাধ আমলে নিয়ে অপরাধীকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে চাঁদপুর সদর মডেল থানা সার্বিক সহযোগিতা করেন।

বয়স্ক পিতামাতাকে আক্রমণ করা একটি ন্যাক্কারজনক সামাজিক ও ধর্মীয় অপরাধ। একইসাথে এটি প্রচলিত আইনে একটি ফৌজদারি অপরাধ। আশাকরি উক্ত অপরাধী সাজাভোগের পর স্বাভাবিক জীবনে ফেরত আসবেন এবং নিজ পিতামাতার সাথে সম্মানজনক আচরণ বজায় রাখবেন।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930