চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে গবেষনামূলক অটিজম চিত্রকলা প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

 

স্টাফ রিপোর্টার :

চাঁদপুর শহরের ঘোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে গবেষনামূলক বিষয় অটিজম ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

২৬ নভেম্বর চাঁদপুর শহরের ষোলঘরস্থ বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী ভৌমিক সঞ্চালনায় শিক্ষার্থীদের গবেষনা কার্যক্রমে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিষয়ক গবেষক ও চিত্রশিল্পী সালমা জাকিয়া।

তিনি তার বক্তব্যে বলেন, আমি আমার সন্তানকে যখন ছোট বেলায় চিত্রাংকন বিষয়ে হাতে খড়ি দেই, তখন থেকে দেখি তার মধ্যে চিত্রাংকন বিষয়ে একধরনের প্রতিভা রয়েছে। আর এই প্রতিভাকে বিকশিত করতে আমি তার চাহিদা মতোই সব সময় পাশে থেকেছি। কখনোই আমি আমার সন্তানকে বলিনি তুমি এটা এভাবে করো, এভাবে করলে ভালো হবে। আমি চেয়েছি সে তার নিজে থেকে কিছু করা শিখুক।
গবেষক ও চিত্রশিল্পী সালমা জাকিয়া বলেন, আমি ইতিপূর্বে চিলমারীসহ আরো কয়েকটি জেলায় এই গবেষণা কার্যক্রমের জন্য গিয়েছি। তবে এরমধ্যে সবচেয়ে সুন্দর ও মনোরম পরিবেশ চাঁদপুরে পেয়েছি। এখানে বিশেষ করে বুদ্ধি প্রতিবন্ধীদের শারীরিক কসরতের জন্য পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। খেলাধূলা সহ লেখাপড়ার একটা ভালো পরিবেশ। অত্যন্ত চমৎকার এবং দেখার মতো।

তিনি আরো বলেন, অটিস্টিক শিক্ষার্থীদের আন্তর্জাতিক অঙ্গনে অনেক সুনাম রয়েছে। তারা বেশ বুদ্ধিমান হয়ে থাকে এবং তাদের কলাকৌশল গুলো দ্বারা তারা সহজেই যে কোন বিষয়ে উপলদ্ধি করে সেটাকে রপ্ত করতে সক্ষম হয়। তাদের সঠিক যত্ন নিতে পারলে তাঁরাও আমাদের মতো বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম করতে পারবে বলে তিনি জানান।

গবেষক ও চিত্রশিল্পী সালমা জাকিয়া বলেন, আপনারা অভিভাবকরা তাঁদের প্রতি আরেকটু যত্নশীল হবেন। এছাড়াও বুদ্ধি প্রতিবন্ধীরা একটি সিস্টেমেটিকের মধ্যে থাকুক, আমি এটাই চাই। তাদের নিয়ে কাজ করার আগ্রহ আমার দীর্ঘ দিনের। তাই আমি গবেষনার জন্য তাদেরকেই বেঁচে নিয়েছি।

এসময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সুইড বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী , নির্বাহী মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ব্যাংকার মোঃ মুজিবুর রহমান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাঁতারু মোঃ ছানাউল্লাহ খান ।

সুইড বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, প্রতিষ্ঠানের শুরু থেকেই সদর উপজেলা প্রশাসন ও চাঁদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় এবং বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই অবস্থানে এসেছে।

তিনি বলেন, আমি ধন্যবাদ জানাই (গবেষক ও চিত্রশিল্পী সালমা জাকিয়া) আপনাকে। আপনার গবেষনার একটা অংশ হিসেবে আজকের এই আয়োজনে আপনাকে আমাদের চাঁদপুরবাসী এবং আমাদের কমিটিসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি উক্ত বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক ছাত্র-ছাত্রীদের জন্য আমার ব্যক্তিগত তরফ থেকে গত বছর স্কুল ড্রেস দিয়েছি । প্রয়োজন হলে এ বছরও স্কুল ড্রেস দিবো।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের নেতৃত্বে আমাদের যে কমিটি রয়েছে তারা সব সময়ই আপনাদের পাশে আছি সব সময়ই থাকবো। আপনারাও খোঁজখবর নিবেন এবং কোনো সমস্যা থাকলে সেটা আমাদের অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী আছে এবং আমরা আছি আমাদের কে অবগত করবেন, আমরা সহযোগিতা করবো।

বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রতিমা রানী জানান, ঢাকা থেকে আগত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পিএইচ.ডি গবেষক ও চিত্রশিল্পী সালমা জাকিয়া’র তত্ত্বাবধানে চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে “অটিজম ও চিত্রকলা” বিষয়ক গবেষণার কার্যক্রম বেশ সুন্দর হয়েছে। ভবিষ্যতে যদি এই ধরনের কার্যক্রম ধরে রাখা যায় তাহলে অটিস্টিক বাচ্চাদের জন্য মেধা বিকাশে উৎকর্ষ সাধন হবে বলে জানান।

এসময় ‘অটিজম ও চিত্রকলা’ গবেষণা কার্যক্রমের মধ্যে ছিল কুরআন তেলাওয়াত,গিতা পাঠ, আবৃত্তি, গান, অভিনয়, ছবি আঁকাসহ নানান আয়োজন। পরে প্রধান অতিথি গবেষক ও চিত্রশিল্পী সালমা জাকিয়া’র হাতে বুদ্ধি প্রতিবন্ধীদের হাতে আঁকা একটি চিত্রকর্ম তুলে দেন সুইড বাংলাদেশ চাঁদপুর শাখার সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী , মহাসচিব বীর মুক্তিযোদ্ধ ব্যাংকার মুজিবুর রহমান , প্রধান শিক্ষক প্রতিমা রানী ভৌমিক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুইড বাংলাদেশ চাঁদপুর শাখা অর্থ সচিব মোঃ হাসানুজ্জামান, যুগ্ম সচিব তাজুল ইসলাম মজুমদার, অভিভাবক মিজানুর রহমান বাবুল, ঢাকা থেকে গবেষণা কাজে আগত তাসমিয়া।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক- আরশেদা আক্তার, বীনা মজুমদার, বিচিত্রা সাহা, সহকারী শিক্ষক মোঃ খোরশেদ আলম খান, শিক্ষা সহকারী ছায়েরা বেগম, মোঃ শামছুদ্দিন বকাউল, মোঃ নাছির প্রধানীয়া। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক শিক্ষার্থীরা অংশ নেন ।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930