নিজস্ব প্রতিবেদক:
অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন ‘বিজয়ী নারী উন্নয়ন সংস্থা’ সংগঠনের প্রতিষ্ঠাতা তানিয়া ইশতিয়াক খান।

আজ ৫ই ডিসেম্বর পুরান বাজারের ১নং ওয়ার্ডের হরিজন কলোনীতে হরিজন সম্প্রদায়ের মধ্যে বিজয়ীর পক্ষ থেকে তৃতীয় দিনের মত কম্বল বিতরণ করা হয়েছে। বৃদ্ধ পুরুষ-মহিলা ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল এবং শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

আয়োজক মন্দির কমিটির সভাপতি রনির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নেপাল সাহা,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, মন্দির কমিটির সাধারণ সম্পাদক খোকনসহ কমিটির সদস্যবৃন্দ। আরও উপস্থিত ছিলেন বিজয়ী এর ভলেনটিয়ার মাহমুদা আক্তার, কান্ত দে,
বর্ষা আক্তার, মরিয়ম আক্তার, মুন্নি আক্তার, সূচনা আক্তার,সুমাইয়া আক্তার স্বর্ন, নাসরিন আক্তার, রুবাইয়া আক্তার সহ বিজয়ীর নেতৃবৃন্দ।




