কচুয়ায় যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা

নিজস্ব সংবাদদাতা।।

কচুয়া যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ ডিসেম্বর শুক্রবার বিকেলে কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের নব গঠিত কমিটির আয়োজনে কচুয়া পৌরসভার রাজমহল কমিউনিটি সেন্টারে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ গনমাধ্যম বিষয়ক সম্পাদক মো.এনায়েত হোসেন হাসিব।
এ সময় তিনি বলেন কোটা সংস্কারের অগ্নিগর্ভ থেকে জন্ম নিয়ে গন অধিকার রাষ্ট্র সংস্কারে রুপ নিয়েছে।রাষ্ট্রে নাম সর্বস্ব পরিবর্তন হয়েছে। আমরা সিস্টেমের পরিবর্তন করতে পারিনি। আমরা নিজেরা পরিবর্তন হবো। অন্যকে পরিবর্তনে উদ্বুদ্ধ করবো।আমরা চাই না একটা রিজিমকে সরিয়ে অন্য আরেকটি রিজিম রাষ্ট্র ক্ষমতায় আসুক। গন অধিকার তারুন্যের অদম্য শক্তিকে কাজে লাগিয়ে প্রত্যেকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সবাইকে নিয়ে একটি শোষনহীন সমাজ গড়তে কাজ করছে।
কচুয়া উপজেলা যুব অধিকার পরিষদের সহ-সভাপতি ডা.মো: নুরুল হুদার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.সাইদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গন অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব মো. মাহমুদুল হাসান,যুগ্ম সদস্য সচিব ওয়ালী উল্লাহ,যুব অধিকার পরিষদ চাঁদপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জালাল আহমেদ শাওন,সাধারন সম্পাদক এইচ এম শরিফ হোসেন,সাংগঠনিক সম্পাদক মো. খলিলুর রহমান,সিনিয়র সহ সাংগঠনিক সম্পাদক মো. মহিউদ্দিন , যুব অধিকার সহ-সভাপতি আজম শরীফ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ছাত্র অধিকার পরিষদ কচুয়া শাখার সভাপতি আবু সাইদ,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শামীম আলম মাহী প্রমূখ। এ সময় গন অধিকার,যুব অধিকার ও ছাত্র অধিকার ও শ্রমিক অধিকার সংগঠনের নেতা কর্মী সমর্থকগন উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930