পৌর প্রশাসকের সাথে বৈষম্য বিরোধী ছাত্রদের মতবিনিময় সভা

 

নিজস্ব সংবাদদাতা।।
চাঁদপুর পৌর প্রশাসকের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাঁদপুরের নেতৃবৃন্দের সাথে এক
মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকেলে চাঁদপুর পৌরসভা হলরুমে
পৌর প্রশাসক গোলাম জাকারিয়ার সভাপতিত্বে ও শিক্ষার্থী প্রতিনিধি সৈয়দ সাকিবুল ইসলামের সঞ্চালনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।
মতবিনিময় শেষে ছাত্ররা একটি লিখিত আবেদন পৌর প্রশাসকের হাতে প্রদান করেন। আবেদন উল্লেখ করা হয় চাঁদপুর জেলা একটি শান্তিপ্রিয়, সুশৃংখিল, কলহল মুক্ত জেলা হিসেবে রূপান্তর করার জন্য আমাদের চাঁদপুর জেলার প্রশাসন ও পৌরসভার বিভিন্ন কর্মচারী/ কর্মকর্তাগণ নিরলস কাজ করে আসছেন। তারি ধারাবাহিকতায় চাঁদপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রতিনিধিরা বিভিন্ন সংস্কার প্রস্তাব ও প্রস্তাবনা বাস্তবায়নের লক্ষ্যে গত ৯ই সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে থেকে চাঁদপুর পৌর পাঠাগারে নিয়মিত পাঠ চক্রতে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।

বিগত তিন মাসে পাঠাগার নিয়মিত যাতায়াত ফলে আমাদের চোখে নিম্ন বর্ণিত বিষয় গুলো বিষয় পরিবর্তন ও সংস্কার করা দরকার বলে আমরা মনে করিঃ-
১) দখল মুক্ত পরিবেশে নিশ্চিত করতে হবে।
২) পর্যাপ্ত কর্মচারী নিয়োগ দিতে হবে।
৩) রাজনৈতিক প্রভাব মুক্ত রাখতে হবে।
৪) পাঠাগারে আশে পাশে পরিবেশ মাদক মুক্ত রাখতে হবে।
৫) পাঠাগারে মেইন ফটকে লাইটিং সাইনবোর্ডের মাধ্যমে পাঠাগারে নাম ও পাঠকদের পাঠাগার মুখী করার জন্য কিছু উক্তি যুক্ত করতে হবে।
৬) পাঠাগারের আশেপাশে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭) পাঠাগারে সামনের বাগান পরিষ্কার রাখতে হবে এবং পর্যাপ্ত ফুল গাছ লাগাতে হবে।
৮) পাঠাগারে আভ্যন্তরিণ বিষয়ঃ
ক) পাঠাগার মেরামত ও রং করতে হবে।
খ) পর্যাপ্ত আলোকসজ্জা নিশ্চিত করতে হবে।
গ) বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে।
ঘ) বৈদ্যুতিক পাখা নিশ্চিত করতে হবে।
ঙ) আধুনিক কণার (যেমন: Wi-fi, কম্পিউটার, কলম, খাতা, অনান্য)
চ)জুলাই ও মুক্তিযুদ্ধের স্মৃতি কণার
ছ) টয়লেট মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
জ) পর্যাপ্ত চেয়ার টেবিল রাখতে হবে।
ঞ ) শিশুদের জন্য শিশু কর্নার রাখতে হবে।
৯) বই সংক্রান্ত
ক) পর্যাপ্ত বই সংযোজন করতে হবে।
খ) প্রতিবছরের চাকুরি নিয়োগের পর্যাপ্ত বই রাখতে হবে। যেমন: বিসিএস প্রস্তুতির বই,NTRC, mp3 বাংলাদেশ, mp4 বাংলাদেশ, রেলওয়ে নিয়োগ বই, অগ্রদূত বাংলা, মাষ্টার্স, বেসিক ভিউ।
গ) দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকা, কারেন্ট অ্যাফেয়ার্স, গ্লোবাল অ্যাফেয়ার্স রাখতে হবে।
ঘ) শিশু কর্নারে শিশুদের জন্য, গল্পের বই, শিশুতোষ উপন্যাস, ছোটদের কবিতার বই রাখতে হবে।
ঙ) সকল ধর্মীয় বই রাখতে হবে:
যেমন, মুসলিমদের জন্যঃ
১) রিয়াজুল সালেহীন।
২) সিহাহ সিত্তাহ হাদীস।
৩) কোরআনের কাব্য অনুবাদ।
৪) তানবিহুল গাফিলুন
৫) আর রাহীকুল মাখতুম
৬ ) প্যারাডক্সিক্যাল সাজিদ
৭) মরনের পরে কি হবে
৮) লা তাহযান।
৯) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
১০) মুহস্বানাত।
১১) নামাজ সংক্রান্ত বই।
১২) ও অন্যান্য
*হিন্দু সম্প্রদায়ের জন্য ঃ
১ )গীতা
২) উপনিষদ
৩) রিখবেদ/ অথরবেদ
৪) মোহাভারত
৫) রামায়ণ ও অন্যান্য
চ) তুলনামূলক ধর্মতত্ত্ব।
ছ) সাধারণ জ্ঞান।

১০) মেয়েদের জন্য নামাজের যায়গায় রাখতে হবে।
১১) পাঠাগার প্রচার ও সদস্য ফরম সংক্রান্ত:
ক) সহজ শর্তে সদস্য ফরম বিতরণ ও আধুনিক সদস্য কাট দিতে হবে।
খ) বই নিয়ে যাওয়ার সুবিধা দিতে হবে।
১২) পাঠাগারে আভ্যন্তরিণ কমিটি দিতে হবে, যারা পাঠাগার সংক্রান্ত তথ্য, পাঠাগারে সদস্যদের সুবিধা অসুবিধা ও অন্যান্য বিষয় গুলোর উপর নজরদারি করতে পারে।
১৩) কমিটির সদস্যবৃন্দ পাঠাগারের মনিটরিং করবেন এবং বাৎসরিক অডিট করে পাঠাগারের নিজস্ব ফেসবুক পেইজে প্রকাশ করতে হবে। সেক্ষেত্রে পাঠাগারের নিজস্ব ফেসবুক পেইজ থাকতে হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930