এস আর শাহ আলম
চাঁদপুর সদর উপজেলার হরিণা এলাকায় যৌথবাহিনীর অভিযানে প্রাইভেটকার থেকে ৪৪ গাঁজাসহ চালককে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে গাঁজাসহ চালককে আটক করা হয় বলে জানা যায়
সুএে জানা যায় চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নের হরিণা ফেরিঘাট এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনা বাহিনী, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও পুলিশ যৌথভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রাইভেটকারের বেকডালি তল্লাশি করে তাতে ৪৪ কেজি গাঁজা পাওয়া যায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ আহসান হাবীব জানান, প্রাইভেটকার চালক রুবেল হাওলাদারের (৩৮) বাড়ি খুলনার বাগেরহাটের মোড়লগঞ্জের বারইখালি গ্রামে। খুলনার মাদক কারবারি রিংকু গাড়ি ভাড়া করে কুমিল্লার বুড়িচং এলাকায় নিয়ে আসে। আজ সকালে বুড়িচং এলাকার ভারতীয় সীমান্ত এলাকায় থেকে ৪০ কেজি গাঁজা সংগ্রহ করে প্রাইভেটকারের পেছনের ডেকে নিয়ে চাঁদপুর হয়ে খুলনায় যাচ্ছিলেন।
মোহাম্মদ আহসান হাবীব আরও জানান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্ত গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সহায়তায় হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৪৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকারচালক রুবেল হাওলাদার আটক করে।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, সেনাবাহিনী চাঁদপুরের দায়িত্বে থাকা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ রিফাত আল সামিউল, চাঁদপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস ও সহকারী পরিদর্শক (এএসআই) মিজানুর রহমানসহ সঙ্গীয় সদস্য। গাঁজাসহ প্রাইভেটকারচালক রুবেল হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
অপর দিকে এলাকাবাসী সুএে জানায় মাদক পাচারে নিরাপদ স্হান হয়েছে হরিণা ফেরিঘাট এলাকা, আইনশৃঙ্খলা বাহিনীর নজর না থাকার কারনে খুব সহজেই গাড়িতে করে মাদক পাচার করে আসছে, তাই ফেরি ঘাটের দুই পারে পুলিশের দায়িত্ব পালন অব্যহত রাখার আহবান সচেতন মহল।



