স্টাফ রিপোর্টারঃ রহমতউল্যাহ সমাজকল্যাণ পাঠাগারের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ১০ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে
পাঠাগারের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র পেয়ে শীতার্ত মানুষের মাঝে আনন্দ ফুটে উঠেছে। জানতে চাইলে রহমতউল্যাহ সমাজকল্যাণ পাঠাগারের প্রধান উপদেষ্টা পি.এম বিল্লাল বলেন সামাজের সামর্থ্যবান ব্যক্তিদের সাধ্যমত শীতার্তমানুষের সাহায্যে এগিয়ে আসা প্রয়োজন। তবেই মানবিক পৃথিবী গড়ে উঠবে।
এ কর্মসূচির উদ্বোধন করেন রহমতউল্যাহ সমাজকল্যাণ পাঠাগারের ভারপ্রাপ্ত সভাপতি রাহিমা খাতুন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন কার্যকরি পরিষদের সদস্য লাইব্রেরিয়ান আয়শা আক্তারসহ কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ।
রহমতউল্যাহ সমাজকল্যাণ পাঠাগার জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মানে শিক্ষামূলক কর্মকান্ডের পাশাপাশি আর্তমানবতার সেবায় বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে আসছে।



