হাজীগঞ্জে স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার :

সুমাইয়া আক্তার পায়েল (২০) নামের এক গৃহবধুর মৃত্যুর ঘটনায় স্বামী নাজাত ভূইয়া নিঃসূর্গকে (২৮) গ্রেফতার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ।

এর আগে শনিবার (১৫ ডিসেম্বর ২০২৪) দিনগত রাতে উপজেলার দেশগাঁও গ্রামের মধ্য আটিয়া বাড়ী থেকে ঘরের ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় এ মরদেহটি উদ্ধার করে পুলিশ। রোববার (১৫ আগষ্ট ২০২৪) মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পায়েলের বাবা সাগর হোসেন চৌধুরী জানান, প্রায় দুই বছর আগে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে প্রেমের সম্পর্ক করে পায়েলকে বিয়ে করে নিঃসর্গ। এর পর থেকে বিভিন্ন সময় নির্যাতন করত তাকে। শনিবার রাতে পায়েলকে হত্যা করে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলিয়ে রাখে স্বামী নিঃসর্গ।

স্থানীয়রা জানায়, নিঃসর্গের বাবা আবদুল মান্নান ও মা জেসমিন আক্তার দেশগাঁও ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন। তিন বছর আগে নিঃসর্গের প্রথম স্ত্রীকেও নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ রয়েছে। নাজাত ভূঁইয়া নিঃসর্গ একজন মাদকাসক্ত। মাত্র কয়েকমাস পূর্বে তাকে রিহ্যাব থেকে চিকিৎসা করে আনা হয়েছে।

সে ঢাকা একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন বেলাল বলেন, ‘পায়েল মেধাবী শিক্ষার্থী ছিল। এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তাকে শারীরিক নির্যাতন করা হতো বলে অভিযোগ আছে। এলাকাবাসীর পক্ষ থেকে নিঃসর্গ ও তার পরিবারকে সর্তক করা হয়েছিলো।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক জানান, নিহত পায়েলের বাবা পায়েলের স্বামী নাজাত ভূঁইয়া নিঃসর্গ, শশুর, শাশুড়ীসহ আরো কয়েকজন অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছে। যার মামলা নং ১৪। গত রাতেই ওই গৃহবধুর স্বামীকে গ্রেপ্তার করা হয়। ময়নাতদন্তের রিপোর্ট আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930