চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর জেলা প্রতিনিধি:

মূল্য তালিকা ও লাইসেন্স নবায়ন না থাকায় চাঁদপুরে বিশেষ টাস্কফোর্সের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।
মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে শহরের পুরান বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি বলেন, শহরের পুরান বাজারে মূল্য তালিকা না থাকায় মেসার্স মনির ট্রেডার্স কে ২ হাজার টাকা এবং হাজী ট্রেডার্স কে বিএসটিআই এর লাইসেন্স নবায়ন না থাকা ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে ২০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ২২ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ স্বেচ্ছায় পরিশোধ করেন।

এ সময় জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। অভিযান পরিচালনা কালে সব ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুতদারি করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930