চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি :

চাঁদপুর প্রেসক্লাবের উদ্যোগে মানবিক ও সেবামূলক কাজ হিসেবে দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
৯ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রায় দুই শতাধিক মানুষের এসব কম্বল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব।

জেলা প্রশাসক বক্তব্যে বলেন, চাঁদপুর প্রেসক্লাব শীতবস্ত্র বিতরণের যে আয়োজন করেছে, তা অবশ্যই মহতি উদ্যোগ। যারা শীতবস্ত্র পাচ্ছেন, আপনারা নিজ নিজ থেকে সবার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা। সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় প্রেসক্লাব নেতাদের মধ্যে বক্তব্য দেন সাবেক সভাপতি ইকবাল বিন বাশার, ইকবাল হোসেন পাটোয়ারী, শাহাদাত হোসেন শান্ত, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী, জিএম শাহিন, মির্জা জাকির, লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন ও মাহবুবুর রহমান সুমন প্রমূখ।

প্রেসক্লাবের কার্যকরি কমিটির বিভিন্ন পর্যায়ের নেতা ও সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930