পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারাল ৯ বছরের বাংলাদেশি

ক্রীড়া প্রতিনিধি :

ম্যাগনাস কার্লসেনকে কেউ কেউ সর্বকালের সেরা দাঁবাড়ু ভাবেন। তার ঝুলিতে আছে পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট। নরওয়ের সেই গ্র্যান্ডমাস্টার কার্লসেনকে হারিয়ে দিয়েছে বাংলাদেশের ৯ বছর বয়সি দাবাড়ু রায়হান রশিদ মুগ্ধ। এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশের ফিদেমাস্টার নাঈম হক। বুলেট ব্রলে শনিবার কার্লসেনের মুখোমুখি হয় মুগ্ধ। এই ফরম্যাটে প্রত্যেক দাবাড়–কে সর্বোচ্চ এক মিনিট সময় দেওয়া হয়। এর মধ্যেই কার্লসেনকে হারিয়ে বাজিমাত করে মুগ্ধ। যদিও কার্লসেন নিজে থেকেই হার মেনে নেন। তাই আর কিস্তিমাতের প্রয়োজন পড়েনি।

অনলাইনে খেলতে হয় এই গেম। কোনো টাইটেল (খেতাব) না থাকায় মুগ্ধ নিজের আইডি থেকে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতে পারেনি। তাই নাঈম হকের প্রোফাইল থেকেই খেলতে থাকে সে। এ নিয়ে নাঈম তার ফেসবুক পোস্টে লিখেন, ‘৯ বছরের মুগ্ধ হারাল ম্যাগনাস কার্লসেনকে! মুগ্ধ বুলেট ব্যাটেল খেলবে, তবে টাইটেল না থাকার কারণে সে খেলতে পারে না। আমি তাই আমার চেস ডট কমের আইডিটা দিলাম সে খেলল ও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং বর্তমান তিন ফরম্যাটে ১ নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিল।’

মুগ্ধর জয়ের দিন মাউসের অনিচ্ছাকৃত ক্লিকের কারণে কুইনের চাল ভুল জায়গায় দেন কার্লসেন। আর সেটাই জয়ের সুযোগ তৈরি করে দেয় মুগ্ধর জন্য।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930