চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সভা অনুষ্ঠিত

চাঁদপুর প্রতিনিধি :

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ১৯ জানুয়ারি নিজস্ব ভবনের সেমিনার কক্ষে সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংস্কার অধিকারী হিসেবে কাউন্সিল পরিচালনা কমিটি গঠনের উদ্দেশ্য জেলার এবং বিভিন্ন উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে এ সভার আয়োজন করা হয়। সাবেক জেলা কমান্ডার ও মুক্তিযুদ্ধকালীন আঞ্চলিক অধিনায়ক বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব এবং বীর প্রতীক নৌ কমান্ডো বীর মুক্তিযোদ্ধা শাহজাহান কবির কতৃক জেলা মুক্তিযোদ্ধা সংসদ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংস্কার কাউন্সিল পরিচালনা কমিটি গঠনকল্পে ব্যাপক আলোচনা হয়।

সভায় সর্ব সম্মতিক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা উপজেলা ইউনিয়ন কমিটি সংস্কার পরিচালনা কমিটির সিদ্ধান্ত গঠনের রূপরেখা তৈরী করা হয়। কমিটির এই রূপরেখায় জেলা, উপজেলা পৌরসভা ও ইউনিয়ন কমিটির প্রধান নির্বাহী, নির্বাহী পরিচালক এবং মুক্তিযোদ্ধার সন্তান প্রতিনিধি নির্বাচন করার প্রস্তাব দেয়া হয়।

প্রস্তাব মতে ২০০২ সাল হতে বর্তমান পর্যন্ত জেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ের উন্নয়ন, অফিসের আসবাবপত্র আয় ও ব্যয়ের ব্যাংক হিসাব এবং নিজ গৃহীতা প্রতিষ্ঠানের তালিকা অডিট করানোর বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের দায়িত্বপ্রাপ্ত প্রশাসক ও জেলা প্রশাসক চাঁদপুরকে অনুরোধ করা হয়।

এছাড়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিশি বিল্ডিং জেলা পরিষদ কর্তৃক মুক্তিযোদ্ধা বাণিজ্যিক ভবনের চুড়ান্ত করনের প্রয়োজনীয় প্রদক্ষেপ গ্রহণের প্রস্তাব গৃহীত হয়। প্রতিটি মুক্তিযোদ্ধা অফিসে লাইব্রেরি গঠন, প্রত্যেক সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য বরাদ্দকৃত পুনবহালের জন্য প্রস্তাব করা হয়। সংশ্লিষ্ট কত্রিপক্ষের নিকট জোর দাবী জানানো হয়।

উক্ত সভায় প্রধান আলোচক হিসেবে সভার শুরুতে সংস্কারের একটি স্ব লিখিত প্রস্তাব উপস্থাপনা করেন সভার প্রধান আলোচক যুদ্ধকালীন অঞ্চলিক কমান্ডার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব। সংস্কার বিষয়ে বিস্তারিত উপস্থাপনা করেন এবং হিরো অবস্থান থেকে সংস্কার বাস্তবায়নের জন্য আহ্বান জানান।

আলোচনায় অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা ড. কাজী হাসেম, শাহাদাত হোসেন সাবু পাটওয়ারি, সিরাজ বরকন্দাজ, মোহাম্মদ আবুল বাশার, মোহাম্মদ মজিবুর রহমান, সানাউল্লাহ খান প্রমুখ।

সভা শেষে যুদ্ধকালীন অঞ্চলিক কমান্ডার সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল আলম রব এর নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা প্রশাসকের কনফারেন্স কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিন এর সাথে মতবিনিময় করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930