চাঁদপুরে মার্কেটে ঢুকে ব্যবসায়ীদের কোপাল দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুর শহরের রেলওয়ে হকার্স মার্কেটে ঢুকে কথা কাটাকাটির জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে ব্যবসায়ী আলী হোসেন ও কর্মচারী শিবলু কাজীকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার রাতে শহরের হকার্স মার্কেটের তালুকদার বুটিকসে এই ঘটনা ঘটে।

আহতরা জানান, সুজন, নুরু ও মিঠুনসহ অস্ত্রধারী ১৫/২০ জনের একদল কিশোর এই হামলা চালায়। এর আগে বিকেলে হকার্স মার্কেটের পেছনে রেললাইনের পাশের চায়ের দোকানে প্রথমে শিবলুর বন্ধু আইসক্রিম ব্যবসায়ী বাবুলের সঙ্গে কথা কাটাকাটির ঘটনা ঘটে। সন্ধ্যায় হকার্স মার্কেটের ওয়ার্কশপ ব্যবসায়ী আলী হোসেনের (৫৫) ওপর হামলা এবং পরবর্তীতে তালুকদার ভুটিকস নামে প্রতিষ্ঠানের কর্মচারী শিবলু কাজীকে (৩৮) সুজন, নুরু ও মিঠুন দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে দোকানেই রক্তাক্ত জখম করে।

এই ঘটনার পর মার্কেটের অন্যান্য ব্যবসায়ী ও কমিটির নেতারা আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। এর মধ্যে শিবলু গুরুতর ও রক্তাক্ত জখম হওয়ার কারণে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করেন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক।

গুরুতর আহত কর্মচারী শিবলু শহরের ক্লাব রোডের মুকবুল হোসেন কাজীর ছেলে। মার্কেট ব্যবসায়ীরা এই হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. বাহার মিয়া বলেন, কথা কাটাকাটির জের ধরে এই ঘটনা ঘটে। আহতরা চাঁদপুর ও ঢাকায় চিকিৎসাধীন। সিসিটিভি ফুটেজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
২১ জানুয়ারি ২০২৫,

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930