নিজিশ্ব প্রতিনিধি:
চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে প্রশাসক মোঃ গোলাম জাকারিয়া বিদ্যালয়ে পৌঁছালে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক।
এসময় তিনি স্কুল এন্ড কলেজের সার্বিক খোঁজ খবর নেন। এবং প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ দেন। পরে তিনি শিক্ষকদের সাথে মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা আবুল কালাম ভূইয়া,চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর ডি এম শাহজাহান, পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা সৈয়দ মশিউর রহমান, পৌর শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম চপল, হিসাব রক্ষক মোঃ মনিরুজ্জামান মানিক, শহীদ জাবেদ স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা রেহেনা আক্তার তৌহিদাসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।



