শিক্ষার্থীদের নিয়ে ব্যাতিক্রমী সবজি উৎসব

‘বেশি বেশি সবজি খাও, সুস্বাস্থ্যের অধিকারী হয়ে মেধাবী হও, কৃষি ও কৃষকের পাশে দাঁড়াও’ এ প্রতিপাদ্যকে নিয়ে চাঁদপুরে শীত কালীন সবজি উৎসবের আয়োজন করা হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর শহরের ল্যাব্রেটরী স্কুলে শিক্ষার্থীদের নিয়ে এমন ব্যাতিক্রমী সবজি উৎসব করা হয়। স্কুল শিক্ষার্থীরা তাদের পছন্দের সবজি ও সবজি খাওয়ার গুরুত্ব নিয়ে প্রদর্শনী করে।
প্রদর্শনীতে দেখা যায়, মিষ্টি কুমড়া, মুলা, গাজর, টমেটো, লাউ, পেঁয়াজ ফুল, ছিম, গোল আলু, মিষ্টি আলু, মোটর শুঁটি, শসা, বেগুন, বাঁধাকপি, রঙিন বাঁধাকপিসহ প্রায় ৫০ জাতের সবজি নিয়ে আসে শিক্ষার্থীরা।
বিদ্যালয়ের শিক্ষার্থী মিন্ময়ী, মেহজাবিন ও ফাইয়াজ বলেন, এই উৎসব আয়োজনের ফলে তারা অনেক সবজির সাথে পরিচিত হয়েছে। শুধু তাই নয়, এসব সবজির গুনাগুন সম্পর্কে নিজেরা জেনেছে এবং অপরকে জানাচ্ছে। সব মিলিয়ে এই আয়োজনটি তাদের অনেক ভালো লেগেছে।
অভিভাবক ইসরাত জাহান ইভা সহ কয়েকজন জানান, পাঠ্য বইয়ের শিক্ষার পাশাপাশি শিশুদের বিনোদন আকারে শিক্ষা দিতে পারি বাচ্চারা তা উপভোগ করে। এবং তা আনন্দের সাথে গ্রহণ করে। এখানে এসে শিক্ষার্থীরা সবজি সম্পর্কে অনেক কিছুই জানতে পেরেছে। এবং শিক্ষার বিষয়ে একঘেয়েমি বিষয়টা নেই। এখানে বিনোদনের মাধ্যমে শিক্ষা গ্রহণ করছে।
চাঁদপুর ল্যাব্রেটরী স্কুলের অধ্যক্ষ মৃণাল কান্তি দাস বলেন, ছোট ছোট শিশু ও শিক্ষার্থীরা ফাস্টফুড আইটেম খাবারের প্রতি প্রবণতা কমাতে ব্যাতিক্রমী এই শীতকালীন সবজির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন ব্যতিক্রমী আয়োজন করা হবে বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মাসুদুর রহমান, সাংবাদিক ও লেখক মনিরুজ্জামান বাবলু, সাংবাদিক কবি ও গল্পকার আশিক বিন রহিম, চাঁদপুর ল্যাব্রেটরী স্কুলের সহকারী শিক্ষিকা বিথি কর্মকার, সুমি শীল, নুসরাত জাহান, তানজিলা আক্তার, পূর্ণিমা দাস, কাকলি দাসসহ সকল শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930