দৈনিক চাঁদপুর সংবাদের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদকিদের ঐক্যের বিকল্প নেই – ইউএনও (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন চৌধুরী

মোঃ জাহাঙ্গীর আলম প্রধান ঃ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন চৌধুরী বলেন, সাংবাদিকদের ঐক্যের কোন বিকল্প নেই। সাংবাদিকরা সমাজের দর্পন। তাদের লেখনি আমাদের আয়নার মতো কাজে লাহবে। তিনি আরো বলেন, ৩০ বছর অনেকটা সময়। এ মাইলফলকে আসতে চাঁদপুর সংবাদকে পার হতে হয়েছে অনেক বন্ধুরর পথ। এ জন্য চাঁদপুর সংবাদের সংশ্লিষ্ট সবার জন্য শুভ কামনা। আশা করছি, সাংবাদিকতার নীতি মেনে সাংবাদিকরা সামনে এগিয়ে যাবে। উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা পালন করবে। সাংবাদিকরা গঠনমূলক সংবাদ পরিবেশনে সমাজে ভ‚মিকা রাখবে। আজ ১৫ ফেব্রæয়ারি মতলব কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। দৈনিক চাঁদপুর সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমানের সভাপতিত্বে ও মতলব প্রেসক্লাবের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ও দৈনিক চাঁদপুর সংবাদের সহ-সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহম্মেদ, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি কবি ও সাহিত্যিক মুহাম্মদ জাকির হোসেন, মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক মাকসুদুল হক বাবলু। বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আমির খসরু প্রধান, সাবেক সভাপতি ইকবাল হোসেন, মতলব বাজার বনিক ও জনকল্যাণ সমিতির সিনিয়র সহ-সভাপতি ও পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আকতার হোসেন, মতলব উত্তর প্রেসক্লাবের সভাপতি গোলাম নবী খোকন, মতলব দক্ষিণ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজী, মতলব প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি ইয়ামিন, সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান আহমেদ জাকির, সাপ্তাহিক আজকের মতলব পত্রিকার যুগ্ম সম্পাদক লোকমান হোসেন হাবীব, মতলব প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আশরাফুল জাহান শাওলিন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আজকের মতলবের বার্তা সম্পাদক আঃ মান্নান খান, দৈনিক চাঁদপুর খবরের মতলব প্রতিনিধি সমীর ভট্টাচার্য্য বলু, দৈনিক ইলশেপাড়ের মতলব প্রতিনিধি সফিকুল ইসলাম রিংকু, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ও জেলা যুবদলের সদস্য মোঃ রোমান কাজী, যুবদল নেতা ও সাংবাদিক দীপু সরকার, দৈনিক প্রিয় চাঁদপুরের মতলব প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, পৌর যুবদলের সদস্য মোঃ কাউসার মিয়াজী, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ সেলিম মিয়া, অঙ্গীকার বন্ধু সংগঠনের সভাপতি সাংবাদিক আল আমিন, সাংবাদিক এস.এ পলাশ, দৈনিক আলোকিত চাঁদপুরের মতলব প্রতিনিধি মোঃ রবিউল আলম, মতলব উত্তর উপজেলা ভ‚মি অফিসের অফিস সহায়ক মোঃ কামরুল ইসলাম, মতলব স্মার্ট ফ্যাশনের স্বত্ত¡াধিকারী টিপু সুলতান, মতলব ডিগ্রি কলেজর শিক্ষার্থী ইসরাত জাহান বিথী। অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি নুরে আইন শিউলী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলোওয়াত করেন দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্যরা কেক কাটেন।

ক্যাপশন ঃ মতলব দক্ষিণে দৈনিক চাঁদপুর সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকে কেট কাটছেন প্রধান অতিথি ইউএনও (ভারপ্রাপ্ত) জাবেদ হোসেন চৌধুরীসহ অন্যান্যরা।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930