স্টাফ রিপোর্ট। চাঁদপুর শহরের নাজিরপাড়া মাইজভান্ডার দরবার শরীফের খলিফা হযরত শাহ সুফি মোবারক শাহ এর মাজারে মিলাদের দোয়া অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও ৬ মার্চ বৃহস্পতিবার বাদ আসর এর পর শহরের নাজির পাড়া হযরত শাহ সুফি মোবারক শাহ মাজারে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান আয়োজন করেন
মোবারক শাহর একমাত্র দৈহিত্র ছেলে আমেরিকান প্রবাসী শাহজাদা । অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের চাঁদপুর সদর উপজেলার সভাপতি ও রহমানিয়া দরবার শরীফের ভক্ত মাওলানার মিজানুর রহমান চিশতী চাঁদপুরী, উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন
মাওলানা মনসুর আহমেদ, রহমানিয়া দরবার শরীফের ভক্ত মোহাম্মদ শামসু মাস্টার, মঈনিয়া ভক্ত ও দৈনিক চাঁদপুর সময় এর প্রকাশক মোহাম্মাদ এরশাদ খান,
মোবারক শাহর ভক্ত আব্দুর রশিদ খান, ও মোঃ আনোয়ার হোসেন,বিশ্ব জাকের মঞ্জিলের ভক্ত মাওলানা মোঃ তাজুল ইসলাম,
মইনিয়া ভক্ত ও বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ এর চাঁদপুর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, জাকের পার্টি যুব ফ্রন্ট চাঁদপুর জেলার সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন রাশেদ, মাইজভান্ডারীরের ভক্ত মোহাম্মদ শিপন, মোবারক শাহার ভক্ত মোহাম্মদ আবু সাঈদ, সহ ভক্তবৃন্দ ও বিভিন্ন তরীকতের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মিলাদ ও দোয়া শেষে সবার মাঝে তাবারক বিতরণ করা হয়।
আপডেট টাইম : Thursday, March 6, 2025, ৩৬ বার পঠিত



