অ্যাড. জামিল হায়দার বুলবুলের দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার

চাঁদপুর পৌরসভার প্রাক্তন কমিশনার মরহুম আলহাজ্ব দেওয়ান আবুল খায়েরের একমাত্র ছেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, চাঁদপুর রোটারি ক্লাব, পুরান বাজার ২ নং বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় সাবেক সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ও বস্ত্র ব্যবসায়ী (পুরান বাজার ট্রাঙ্কপট্টি গ্রিন টেক্সটাইলের মালিক) রোটারিয়ান আলহাজ্ব অ্যাডভোকেট জামিল হায়দার বুলবুল আর বেঁচে নেই।
তিনি রোববার (৯ মার্চ ২০২৫) সকাল দশটার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে চাঁদপুর সেন্ট্রাল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী,এক ছেলে,তিন মেয়ে,জামাতা,বোন- ভগ্নিপতিসহ অগণিত আত্মীয়-স্বজন বন্ধুবান্ধব শুভাকাঙ্ক্ষী ও গুনগ্রাহী রেখে গেছেন। এদিন মাগরিব বাদ (সন্ধ্যা ৭ টায়) পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গনে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে আত্মীয়-স্বজন ছাড়াও সকল শ্রেণীপেশার অসংখ্য ধর্মপ্রাণ মুসল্লী শরিক হন।
জানাযার নামাজ পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন মরহুম জামিল হায়দার বুলবুলের বড় ভগ্নিপতি সাথী সাথী সাবেক সিনিয়র সচিব মো. হাবিব উল্লাহ মজুমদার, ছোট ভগ্নিপতি ডক্টর আব্দুল মান্নান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহির উদ্দিন মোহাম্মদ বাবর বেপারী, সাধারণ সম্পাদক জসিম মেহেদী, চাঁদপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. মোঃ শাহাজান মিয়া,সাংবাদিক ও আইনজীবী অ্যাড. চৌধুরী ইয়াসিন ইকরাম, মরহুমের একমাত্র ছেলে দেওয়ান মো. আব্দুল্লাহ,ভাতিজা টিপু দেওয়ান প্রমুখ।
জানাজার নামাজে ইমামতি করেন পুরান বাজার ঐতিহাসিক জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি ইব্রাহিম খলিল মাদানী।
জানাযার নামাজে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর, শহর জামাত নেতা অ্যাড. মোঃ শাহজাহান খান, চাঁদপুর চেম্বার অব কমার্স এর পরিচালক নাজমুল পাটোয়ারী, রাজরাজেশ্বর ইউনিয়নের বিএনপি নেতা কবির চোকদার, ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিস বেপারী, সাধারণ সম্পাদক আসলাম তালুকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরে আলহাজ্ব অ্যাড.জামিল হায়দার বুলবুলকে পুরান বাজার সালামরোডস্থ দেওয়ান আবুল খায়ের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁহার মরহুম পিতা-মাতার কবরের পাশে দাফন করা হয়।
অ্যাড. জামিল হায়দার বুলবুল ছিলেন সৎ নিষ্ঠাবান ধার্মিক ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি ব্যক্তি জীবনেও একজন সজ্জন ও ভালো মানুষ হিসেবে সকলের নিকট পরিচিত ছিলেন । তাঁর অকাল মৃত্যুতে চাঁদপুরের সকল মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930