হাইমচরে নবীন সমাজ কল্যাণ পরিষদ ১০ বছরে পদার্পণ উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

মোঃ হোসেন গাজী।।

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নবীন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে, সংগঠনের ১০ তম বছর পদার্পণ উপলক্ষে ইফতার দোয়া ও মাহফিল সম্পন্ন হয়েছে।

১৪ মার্চ শুক্রবার বিকেলে বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইফতার মাহফিল অনুষ্ঠানে
সংগঠনের উপদেষ্টা এবং বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী গাজীর সভাপতিত্বে, সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক হাজী মোঃ মনির হোসেন এর পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ্য মাওলানা আব্দুর রহমান হামিদী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলগী বাজার সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জিল্লুর রহমান ফারুকী, হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম মাঝি, বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ সৈয়দ আহমেদ পাটওয়ারী, নবীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো: মনির হোসেন পাটোয়ারী সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার বেপারী,
অর্থ সম্পাদক শাকিল ঢালি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আবু জাফর ভূইয়া, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন, সদস্য আরিফ সাঈদীসহ আরো অনেকে।

সংগঠনের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা মন্ডলী, প্রতিষ্ঠাতা, প্রতিষ্ঠাতা পরিচালক, পরিচালনা পরিষদ কার্যকারী কমিটি,শুভাকাঙ্ক্ষী সহ সংগঠনের সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় আয়োজন করা হয়েছে।

প্রধান অতিথি মাওলানা আব্দুর রহমান হামিদী তিনি বলেন নবীন সমাজ কল্যাণ পরিষদ তারুণ্যে উদ্ভাসিত আর্থ-সামাজিক উন্নয়নে সম্প্রীতির বন্ধন এই স্লোগান নিয়ে গত ২০১৫ সালে একঝাঁক তরুণদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে মানবতার কল্যাণে সেবাবমূলক নানা কর্মসুচি পালন করে হাইমচর উজেলা ছাড়িয়ে বিভিন্ন স্থানে সুপরিচিত হয়েছে। নবীন সমাজকল্যাণ পরিষদ ভবিষ্যৎ অসহায় মানুষের সহযোগিতা, গরিব দুস্থ শিক্ষার্থীদের পড়ালেখায় আর্থিক সহযোগিতা, যুব সমাজ কে মাদক থেকে বিরত রাখতে খেলাদুলার আয়োজন, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ত্রাণ সহায়তা প্রদান সহ নানা কর্মসুচি পালন করে আসছে। ভবিষ্যৎ এধরণের কার্যক্রম অব্যহত রাখতে সংগঠনের পক্ষ থেকে সকলের সুপরামর্শ কামনা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930