চাঁদপুরের শহরের কোড়ালিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ গৃহবধূ খাদিজা আক্তার (৩২) মারা গেছেন।
শুক্রবার দুপুরে ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একই ঘটনায় আহত ইমাম হোসেন সরদারের স্ত্রী খাদিজা। মাইমুনা আক্তার মুনা (৮) ও মাইদুল ইসলাম খালিদ (৩) নামে দুই সন্তান রয়েছে এ দম্পতির।



