স্টাফ রিপোর্টার । বাংলাদেশ প্রেস কাউন্সিল (পিআইপি) কর্তৃক চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য ৩ দিনের মোবাইল সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল ২১ মার্চ শুক্রবার সমাপনী দিবসে সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের পুলিশ সুপার মোঃ আব্দুর রকীব পিপিএম। প্রেসক্লাব সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন পিআইপির সহকারী প্রশিক্ষক মোঃ জিলহাজ উদ্দীন নিপুন।
গতকালের মোবাইল সাংবাদিকতা ও ফ্যাক্টচেক সেশন পরিচালনা করেন এপিপির বাংলাদেশ ফ্যাক্টচেক এডিটর কদরুদ্দিন শিশির। এসময় ফ্যাক্টচেক এর উপর বিভিন্ন প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।
জেলা প্রশাসক মোহসীন উদ্দিন প্রশিক্ষনার্থীদের হাতে সনদ তুলে দেন। এসময় পুলিশ সুপার সহ প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। গত ১৯ মার্চ থেকে ৩ দিনের এই প্রশিক্ষণে জেলার প্রায় ৩০ জন সাংবাদিক অশংনেন। তবে আগামীতে আরো বেশি সংখ্যক সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে জানান পিআইবি কর্তৃপক্ষ। এছাড়া জেলা প্রশাসক সাংবাদিকদের প্রশিক্ষণের ব্যাপারে আরো পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আশ্বাস দেন।
আপডেট টাইম : Friday, March 21, 2025, ৪১ বার পঠিত



