হাইমচরে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে ঈদ উপহার বিতরণ

মোঃ হোসেন গাজী।।

সততা সম্পৃক্ততা ও সহানুভূতি এই শ্লোগানকে সামনে রেখে সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করার ব্রত নিয়ে গড়ে ওঠা সামাজিক সংগঠন ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ। সংগঠনিটর ৭ম প্রতিষ্ঠা বার্ষিকীতে সমাজের অসহায় দুঃস্থ ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শতাধিক পরিবারকে শাড়ী লুঙ্গি বিতরণ করেছে সংগঠনটি। এছাড়া ৩ জন অসুস্থ ব্যক্তিতে চিকিৎসার জন্য নগদ অর্থ উপহার দিয়েছে ডেলের বাজার সমাজকল্যাণ সংঘ।

শুক্রবার ২৮ মার্চ ২০২৫ রাতে চাঁদপুরের হাইমচর উপজেলার ডেলের বাজার এর আশেপাশে বসবাসকারী অসহায় দুঃস্থ পরিবার গুলোর মাঝে এই উপহার পৌঁছে দেয় ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সদস্যরা।

ডেলের বাজার সমাজকল্যাণ সংঘের সভাপতি আল আমিন রাসেল জানান, মানবসেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সংগঠন। সমাজের দুঃস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। সমাজের জন্য আমাদের এই কার্যক্রম যাতে অব্যাহত রাখতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আল্লাহ সকল দরিদ্র পীড়িতদের প্রতি সহায় হোন। ভালো থাকুক সর্বস্তরের মানুষ।

ইতিপূর্বে আমরা অসহায় ও দুঃস্থদের মাঝে স্বাবলম্বী করন প্রক্রিয়ার অংশ হিসেবে সেলাই মেশিন, টিন, ছাগল বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা, শাড়ী লুঙ্গি বিতরণ, অসুস্থ ব্যাক্তিদের চিকিতসা সহায়তা এবং ছাত্রছাত্রীদেরকে বিভিন্ন সময়ে সহযোগিতা দিয়েছি। এছাড়া তীব্র গরমে মানুষের মাঝে সচেতনতা লিফলেট এবং খাওয়ার স্যালাইন বিতরণ করেছি।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930