চাঁদপুর প্রতিনিধি ॥ বাংরাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটি কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভুঁইয়া বলেছেন, কোন অবস্থাতেই আওয়ামী লীগের কাউকে বিএনপির সদস্য ফরম দেয়া যাবে না। যিনি দিবেন তার বিরুদ্ধে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। এমনকি বিগত দিনে যারা আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়েছেন এবং ওই মামলায় যারা সাক্ষী হয়েছেন তাদেরকেও সদস্য করা যাবে না।
শনিবার (২৪ মে) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



