চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব বুঝে নিলেন সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী

মোঃ মাসুম পারভেজ।।
চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম একটা সময় গোটা দেশে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল।
সাবেক কর্মকর্তাগণ ছিল অত্যন্ত আন্তরিক।

যাদের মধ্যে উপ-পরিচালক রফিকুল ইসলাম, আবু নাঈম, নজরুল ইসলাম, সামসুজ্জামান সহ আরো দুই একজন।
তারা ছিলেন অত্যন্ত দক্ষ ও আলোচিত।
উপ-পরিচালক সামসুজ্জামান কর্তৃপক্ষের নির্দেশনায় কুমিল্লা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্বে চলে যান।

এরপর থেকে চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম থমকে যায়।

পরিস্থিতি মোকাবেলায় কুমিল্লার উপ-পরিচালক সামসুজ্জামান কে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কর্তৃপক্ষ চাঁদপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের দায়িত্ব অর্পণ করেন।

তাৎক্ষণিক প্রাণ ফিরে পায় চাঁদপুর যুব উন্নয়ন অধিদপ্তরে সার্বিক কার্যক্রম।

২৫ শে মে ২০২৫ রবিবার বিকেল চারটায় সকল দায়িত্বভার বুঝে নেন ফেনী জেলায় কর্মরত যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলী।
কর্তৃপক্ষ তাকে ফেনী থেকে চাঁদপুরে বদলি করেন।
চাঁদপুরে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ সামসুজ্জামান সাইফুদ্দিন মোহাম্মদ হাছান আলীকে ফুল দিয়ে বরণ করেন এবং কাগজে কলমে দায়িত্বভার বুঝিয়ে দেন।
এ সময় সহকারি উপ-পরিচালক মোঃ ইব্রাহিম মিয়া, মোঃ ফখরুল ইসলাম, ডেপুটিকো অর্ডিনেটর মোঃ কফিল উদ্দিন,
চাঁদপুর সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, হাজিগঞ্জ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আলম,শাহারাস্তি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সামছুল আলম, কচুয়া উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, মতলব উঃ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তারেক মাহমুদ হোসেন,
মতলব দক্ষিণ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম মুহসীন, জেলা প্রশিক্ষিত যুব উন্নয়ন পরিষদের সভাপতি সহকারী অধ্যাপক ডাক্তার শেখ মহসীন ,অফিস সহায়ক মোঃ ইউসুফ, বায়ো গ্যাস প্লান্টের মার্কেটিং অফিসার আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরীর আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930