স্পেনের সিউতা সীমান্তে অভিবাসী সংকট: মরক্কোতে ফিরেছেন ২৫ হাজারের বেশি মানুষ

 

বিলাল উদ্দিন, আন্তর্জাতিক সংবাদদাতাঃ
স্পেনের উত্তর আফ্রিকান ছিটমহল সিউতায় সাম্প্রতিক অভিবাসী সংকটের মধ্যে ২৫ হাজারেরও বেশি মানুষ মরক্কোতে ফিরে গেছেন। স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৩১ জুলাই দুপুর পর্যন্ত এই প্রত্যাবাসন কার্যক্রম চলেছে এবং প্রতি মিনিটে গড়ে প্রায় ১৫০ জন করে সীমান্ত অতিক্রম করেছেন।

স্থানীয় প্রশাসনের হিসাবে, গত কয়েক দিনে প্রায় ৬০ হাজার মানুষ মরক্কো থেকে সিউতায় প্রবেশ করেছেন। এতো বিপুল সংখ্যক মানুষের আগমনে শহরটির অবকাঠামো ও প্রশাসনের ওপর ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে।

সিউতার আঞ্চলিক প্রশাসনের প্রধান জানান, বর্তমান পরিস্থিতি সামাল দেওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে এবং শহরের সক্ষমতার বাইরে চলে গেছে।

ঘটনার পর স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সিউতা সফর করে বলেন, দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে। তিনি স্থানীয় বাসিন্দাদের পাশে থাকার আশ্বাসও দেন।

এদিকে এই ঘটনাকে ঘিরে ইউরোপের বিভিন্ন দেশ উদ্বেগ প্রকাশ করেছে। নিরাপত্তা জোরদার করতে স্পেন সীমান্ত এলাকায় অতিরিক্ত সেনা, পুলিশ, ড্রোন, ডুবুরি দল ও টহল নৌযান মোতায়েন করেছে। পাশাপাশি ফ্রান্সও স্পেন সীমান্তে নজরদারি বাড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930