তানোরে ইউনিয়ন আ”লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা

 

তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন আ”লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। এ-উপলক্ষ্যে সোমবার বিকেলের দিকে সরনজাই স্কুল মাঠে ইউনিয়ন আ”লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। ইউপি আ”লীগ সভাপতি সরনজাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে ও সম্পাদক আতাউর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ”লীগ সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, সম্পাদক জুবায়ের ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সোনিয়া সরদার, কৃষক লীগ সভাপতি প্রধান শিক্ষক রাম কমল সাহা, সম্পাদক ভাইস চেয়ারম্যান আবু বাক্কার সিদ্দিক, চান্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবর রহমান সরনজাই ইউপি যুবলীগ সভাপতি মেম্বার সেলিম উদ্দিন, সম্পাদক মেম্বার আব্দুল আলিম প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে সকালের দিকে তালন্দ ইউনিয়ন আ”লীগ ও সহযোগী সংগঠনের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। লালপুর স্কুল মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি ফারুক চৌধুরী। ইউপি আ”লীগের সভাপতি মেম্বার আব্দুল করিমের সভাপতিত্বে ও সম্পাদক মেম্বার আবুল হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আ”লীগের সহসভাপতি শরিফ খান, উপজেলা আ”লীগের সভাপতি মাইনুল ইসলাম স্বপন, সম্পাদক আবুল কালাম আজাদ প্রদীপ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়না, তালন্দ ইউনিয়ন পরিষদ (ইউপির) চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, ইউপি যুবলীগ সভাপতি মুকলেসুর রহমান, সম্পাদক মইফুল ইসলাম প্রমুখ। এসময় ইউপির নয় ওয়ার্ডের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সারোয়ার হোসেন
০৬ নভেম্বর /২০২৩ইং
০১৭৬০-৮৫৭৯৮৮

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930