শ্রীমঙ্গলে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালন করলো ব্রেকিং দ্য সাইলেন্স

 

আল ইব্রাহিম,শ্রীমঙ্গল,(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘বিশ্ব শিশু দিবস’ ও শিশু অধিকার সপ্তাহ পালিত হয়েছে ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার‘ এই স্লোগান কে সামনে রেখে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্রেকিং দ্য সাইলেন্স উদ্যোগে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার,আয়োজন করা হয়েছে।

রবিবার(৬ অক্টোবর) সকাল ১০.০০ টায় ভুড়বুড়িয়া চা বাগান দুর্গা মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্সের কোর সাপোর্ট মডেল প্রকল্পের প্রকল্প কর্মকর্তা জুমেনা শাহনাজ।অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলার সমাজ সেবা কর্মকর্তা জনাব সুয়েব হোসেন চৌধুরী, ভুড়ভুড়িয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি সুধীর রিকিয়াশন, সদস্য বিদুৎ পাল ও ভুড়বুড়িয়া সঃ প্রাঃ বিদ্যালয়ের শিক্ষিকা সহ বাগানে ব্রেকিং দ্য সাইলেন্সের গঠিত নারী ও শিশু দলের সদস্যরা।

সভায় শ্রীমঙ্গল উপজেলার সমাজসেবা কর্মকর্তা তার বক্তব্যে বলেন যে, ‘আজকের শিশু আগামীর ভবিষ্যৎ।তাই তাদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য বড়দের দায়িত্ব নিতে হবে এবং প্রত্যেককেই অঙ্গীকারাবদ্ধ হতে হবে। তিনি আরো বলেন যে, শুধু দিবস উদযাপনে জন্য নয়, আজকের শিশু বড় হয়ে যেনো তার শিশুদের দায়িত্ব নিতে না ভুলে করে সেভাবে তাদেরকে গড়ে তুলতে হবে।

ভুড়ভুড়িয়া চা বাগান পঞ্চায়েত সভাপতি সুধীর রিকিয়াশন বলেন, বাগানের মানুষ শিশুদের অধিকার নিশ্চিত করতে হলে শিশুদের সামনে কোনো ভাবেই নেশাগ্রস্ত থাকতে পারবেনা। তাতেই শিশুর সুরক্ষা নিশ্চিত করা যাবে। এর জন্য সবাইকে সম্মিলিত হয়ে কাজ করতে হবে।আলোচনায় অংশগ্রহণকারীরা শিশুদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করার জন্য শিশুর বড়দের কে একহয়ে কাজ করার আহবান জানান।

আলোচনা শেষে শিশুদের মাঝে চিত্রাঙ্কন প্রতিােগিতার পুরস্কার বিতরন করা হয়।

আল ইব্রাহিম
শ্রীমঙ্গল,মৌলভীবাজার
মোবাইল:০১৬১৭৫০২২৩০

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930