বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখার ২০২৪-২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয় শাখার সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাগ্রোনমি অ্যান্ড অ্যাগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মোস্তাকুর রহমান জাহিদ ও সেক্রেটারি মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুজাহিদ ফয়সাল।
মঙ্গলবার সকাল ১০টা থেকে ক্যাম্পাসের অদূরে বিনোদপুরে সংগঠনটির নিজস্ব ওয়েলফেয়ারে সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় এ কমিটি ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
যুগান্তর



