রাউজানে কৃষকদের মধ্যে শীত বস্ত্র বিতরন

 

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি প্রদত্ত রাউজানে কৃষকদের মধ্যে শীত নিবারনের জন্য কম্বল বিতরন করা হয়। গতকাল ২ জানুয়ারী সোমবার বিকালে রাউজানের বিনাজুরীতে কৃষকদের মধ্যে কম্বল বিতরন করেন কৃষক লীগ।কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব।এতে উপস্থিত ছিলেন কৃষক লীগের সভাপতি রাউজান পৌরসভার কাউন্সিলর আলমগীর আলী, কৃষক লীগের সাধারন সম্পাদক জিয়াউল হক চৌধুরী সুমন, চেয়ারম্যান রবিন্দ্র লাল চৌধুরী, মুক্তিযোদ্ধা সাধন পালিত, আওয়ামী লীগ নেতা নুরুল আলম, রাউজান পৌরসভা কৃষক লীগের সভাপতি আলী আজগর চৌধুরী, সাধারন সম্পাদক তসলিম উদ্দিন, কৃষক লীগ নেতা এম এন নুরুল আবছার, এরশাদ, শওকত হোসেন চৌধুরী, সাব্বির হোসেন প্রমুখ ।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930