চিলমারীতে মানবজমিনের রজতজয়ন্তী পালিত হয়েছে

 

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে নানান আয়োজনে পালিত হয়েছে দৈনিক মানবজমিন পত্রিকার রজতজয়ন্তী। আজ দুপুর ১২ টায় চিলমারী প্রতিনিধির আয়োজনে উপজেলা অফিস কার্যালয়ে কেক কেটে রজতজয়ন্তী পালন করা হয়েছে। রজতজয়ন্তী উপলক্ষে আলোচনা সহ বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। অনুষ্ঠানে চিলমারী প্রতিনিধি সাওরাত হোসেন সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুজ্জামান শাহিন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান, সোনালী ব্যাংক চিলমারী শাখার ম্যানেজার মোঃ আলতাফ হোসেন, যুগের খবর সম্পাদক এসএম নুরুল আমিন সরকার। এছাড়া উপস্থিত ছিলেন যুগান্তর প্রতিনিধি মোঃ গোলাম মাহবুব, চিলমারী অনলাইন সাংবাদিক ফোরাম সভাপতি মোঃ মমিনুল ইসলাম বাবু, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান, দৈনিক ইনকিলাব প্রতিনিধি মোঃ ফয়সাল হক, দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মোঃ এস এম রাফি, সাপ্তাহিক জনপ্রাণ পত্রিকার প্রতিনিধি মোঃ ফাহমিদুল হক বুলেট, সাংবাদিক নয়ন মিয়া, সমাজ সেবক আলহাজ্ব মোঃ হোসেন আলী, মোঃ জামিউল ইসলাম বিদ্যুৎ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930