জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি মুরাদ, সম্পাদক নয়ন

 

নওগাঁ প্রতিনিধি:
জেলা সাংবাদিক ইউনিয়ন নওগাঁ দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এস.এম আজাদ হোসেন মুরাদ নির্বাচিত হয়েছেন। তবে গোপন ব্যালটে সদস্যদের প্রত্যক্ষভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন আশরাফুল ইসলাম নয়ন।

সোমবার (২০ ফেব্রয়ারি) রাত সাড়ে ৭টায় নওগাঁ শহরের কেডির মোড়ে জননী কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যান্য পদে বিজয়ীরা হলেন-
সহসভাপতি আব্দুর রহমান রিজভী ও সাদাকাতুল বারী জয়, যুগ্ম সাধারন সম্পাদক আব্বাস আলী ও খোরশেদ আলম রাজু, সাংগঠনিক সম্পাদক এ.বি.এম হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক রশিদুল আলম রশিদ, অর্থ সম্পাদক ইয়াছিন আহমেদ ও প্রচার সম্পাদক রুবেল হোসেন।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন, মুক্তিযোদ্ধা এ.বি.এম রফিকুল ইসলাম, আজাদুল ইসলাম আজাদ, এবাদুল হক, রিফাত হোসেন সবুজ, মেহেদী হাসান (অন্তর আহমেদ) ও মাজেদুর রহমান লিটন।

যেখানে প্রধান নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন এবং কমিশনার মুক্তিযোদ্ধা এ.বি.এম রফিকুল ইসলাম ও আজাদুল ইসলাম আজাদ।

নির্বাচনের আগে বিকেলে সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান সিদ্দিকী স্বপন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিগত বছরের সংগঠনের কর্মকান্ড ও উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

নওগাঁ।
২০.০২.২৩

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930