লুৎফর রহমান রানা মৌলভীবাজার প্রতিনিধি:
২০ ফেব্রুয়ারী শ্রীমঙ্গল পৌর সভায় বই মেলা আয়োজিত হয়, বইমেলায় স্থানীয় তরুণ প্রজন্মের লেখক দের লেখা বিভিন্ন বই দেখতে পাওয়া যায়।
চমৎকার সব নতুন পুরাতন বইয়ের স্টল পরিদর্শনে করে দেখা যায় বইয়ের প্রতি মানুষের ভালোবাসা সাংবাদিক শ্রীমঙ্গল পৌর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আজম মিজান ভাই সাতেই ছিলেন এবং বই মেলা পরিদর্শন কালে হঠাৎ শ্রীমঙ্গলের সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আলী রাজিব মিটুন মহোদয়ের সাতে সাক্ষাৎ হয় বিস্তারিত উনার বই মেলার প্রতি ভালোবাসা তাঁর সাক্ষাৎ কারে আমরা দেখতে পেয়েছি অত্যান্ত উদার সাহিত্য প্রেমি মানুষ তিনি,ইউএনও স্যার বলেন মূলত ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা সর্বাত্মক চেষ্টার মাধ্যমে এই মেলার আয়োজন করেছি যাতে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা জানতে পারে একুশের চিন্তা চেতনা বাংলা ভাষার জন্য কত তাজা প্রাণ রক্ত দিয়ে দেশ এবং ভাষার সম্মান বজাই রেখে চিনিয়ে এনেছিল লাল সূর্য লাল সবুজের পতাকা।
শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের সহযোগিতায় মূলত ছোট্ট বই মেলাটি বই প্রেমিদের জন্য রয়েছে এবং স্কুল পড়ুয়া ছোট বড় সবার জন্য বিভিন্ন রকমের নতুন বই দিয়ে বিভিন্ন স্টল সাজানো হয়েছে, স্টল গুলো পরিদর্শন করে দেখা যায় মেলায় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ভির, বাংলা ভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই বই মেলা এখন নিয়মিত আয়োজন করে থাকে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন।



