ভাষা শহিদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

 

লুৎফর রহমান রানা মৌলভীবাজার প্রতিনিধি:
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে মৌলভীবাজারের কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা পুলিশের পক্ষ থেকে মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া মহোদয়ের নেতৃত্বে ভাষা শহিদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব সুর্দশন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মাহমুদুল হাসান, জেলা বিশেষ শাখার ডিআইও-১ জনাব আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

জেলার সর্বস্তরের মানুষ যাতে নির্বিঘ্নে শহিদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে পারে সেই লক্ষ্যে মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930