হাইমচরে পূর্বশত্রুতার জেরধরে নিরীহ পরিবারের উপর হামলায় দুই জন গুরুতর আহত

 

স্টাফ রিপোর্টার।।

হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর চরভাঙ্গা গ্রামে ভূমিহীন বাদশা খানের
পরিবারের উপর হামলা চালায়
স্থানীয় বাসিন্দা খাজা আহম্মেদ গাজী, মোর্শেদ গাজী, মালেক গাজী, মোক্তার, ওসমানের পরিবারগন।

৫ মে শুক্রবার দুপুরে পূর্ব শত্রুতার জেরধরে প্রতি পক্ষের উপর হামলার ঘটনা ঘটেছে। এব্যপারে সরজমিনে
গিয়ে জানাযায়, দক্ষিণ আলগী ইউনিয়নের উত্তর চরভাঙ্গা গ্রামের স্থানীয় বাসিন্দা খাজা আহম্মেদ গাজী, মোর্শেদ গাজী, মালেক গাজী, মোক্তার, ওসমান গংদের নেতৃত্বে এই হামলা চালায়। এতে ঘটনা স্হলে বাদশা মিয়া খানের ছেলে রাকিব হোসেন ও তার সহধর্মিণী সাজেদা বেগম গুরুতর আহত হয়। আহত রাকিব হোসেন ও তার মা সাজেদা বেগম আহত হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। রোগীদের শারীরিক অবস্থার অবনতি দেখলে তারা স্বাস্থ্য কমপ্লেক্সে কান্নায় ভেংগে পরেন। আহতদের স্বজনরা হামলা কারীর বিরদ্ধে হাইমচর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানাযায়।

এবিষয়ে ভুক্তভোগী বাদশা মিয়া খান জানান আমরা নদী ভাঙতি আমাদের উপর বার বার খাজা আহম্মেদ গাজী, মোর্শেদ গাজী, মালেক গাজী, মোক্তার, ওসমান কয়েকবার হামলা চালায় এবং আমাদের ঘর বাড়ি ভাংচুর করে এবং আমাদের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলা দেন।
হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নিবেন বলে আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তারা আহতদের স্বজনদের আশ্বস্ত করেন।

এবিষয়ে হামলা কারীর সাথে যোগাযোগ করলে তাদের টেলিফোন বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published.

পুরাতন সংবাদ
October 2026
T W T F S S M
 123456
78910111213
14151617181920
21222324252627
282930