মোশারফ হোসেন ফারুক মৃধা:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১৪ নং ফরিদগঞ্জ দঃ ইউনিয়ন কালিরবাজারে প্রতিষ্ঠিত ‘স্বপ্ন ছায়া’ সামাজিক সংগঠন’র ৩য় বর্ষপূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
শুক্রবার (৭জুলাই) সকাল ১০টায় কালির বাজার স্বপ্ন ছায়া সামাজিক সংগঠন’র কার্যালয়ে জমকালো, আলোকসজ্জা বেলুন ও কেককাটার মধ্য দিয়ে স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের তৃতীয় বর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত হয়েছে।
সংগঠনের সহ-সভাপতি আবু ইউসুফ এর সভাপতিত্বে ও মাহমুদুল হাসান এর সঞ্চালনায় এই সময় স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের উপদেষ্টাদের মধ্যে বক্তব্য রাখেন, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক ও ভারপ্রাপ্ত শিক্ষক রুহুল আমিন (সেলিম)। সাবেক জনতা ব্যাংক কর্মকর্তা রফিকুল আলম,সাংবাদিক জাকির হোসেন,স্বপ্ন ছায়া সামাজিক সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য বৃন্দ।
প্রধান উপদেষ্টারা তাদের বক্তব্যে বলেন, আজকে আমরা এমন একটি প্রোগ্রামে উপস্থিত হতে পেরে সত্যি অনেক আনন্দিত। একটি আদর্শ সমাজ গঠন করতে হলে অবশ্যই আদর্শ মানুষের প্রয়োজন, সুবিধাবঞ্চিত পরিবার গুলোর মুখে হাসি ফুঁটানো সমাজসেবা সহ ইত্যাদি কর্মকান্ড করে সত্যি ই প্রসংশার দাবিদার ‘স্বপ্ন ছায়া’ সামাজিক সংগঠন। এই সংগঠনের সাথে যুক্ত সকল সদস্যদের প্রতি আমরা কৃতজ্ঞতা।তাোমাদের নিজস্ব অর্থায়নে এই সংগঠনকে এগিয়ে নিয়ে আজ তৃতীয় বর্ষ পরিপূর্ণ হয়ে চতুর্থ বর্ষে পদযাত্রা শুরু হলো, আমরা তোমাদের এই সাফল্যকে সাধুবাদ জানাই।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির কার্যনির্বাহী কমিটির সিনিয়র সহ-সভাপতি মোঃ সাইফুল ইসলাম নিশু, দেওয়ান মোঃ রাসেদ হোসেন, মোঃ মাইনুদ্দিন পাটোয়ারী, মোঃ রাসেল আহমেদ, মোঃ জাহিদ হাসান, মোঃ হাসান রাফি, মোঃ সানজিদ পাটোয়ারী, মোঃ বিপুল মৃধা, মোঃ আরিয়ান গাজী, অপি পাটোয়ারী, মোঃ মমিনুল ইসলাম ফয়সাল, মোঃ হৃদয় খান, মোঃ আসিফ হোসেন এবং আয়েশা আক্তার সহ অন্যান্যরা।



